ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

জামালপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

জামালপুর : রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডকম

জামালপুর সদর উপজেলার নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের বন্দরৌহা মতি মেম্বার মোড় থেকে দখলপুর (আটাপাড়া) ভায়া লক্ষ্মীপুর পর্যন্ত ঘনবসতি সর্বসাধারণের চলাচলের রাস্তার বেহাল অবস্থা দ্রুত সংস্কারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের সর্বস্তরের জনগণ। ৮ সেপ্টেম্বর, সোমবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঘোড়াধাপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক গ্রাম সরকার আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, আটাপাড়া জামে মসজিদের পেশ ইমাম আবু সাঈদ, সাজেদা বেগম, মো. শাহ আলী, মো. শামীম মিয়া প্রমুখ।

জামালপুর : রাস্তা সংস্কারের দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডকম

এ সময় বক্তারা বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর ধরে। এ এলাকার জনগণ ৫৪ বছর ধরে অবহেলিত। দুটি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে। এমনিতেই আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি কাঁচা। একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই। আমাদের ছেলে-মেয়েরা রাস্তার বেহাল অবস্থার কারণে ঠিকমত স্কুল-কলেজে যেতে চায় না। এলাকায় যদি কোন লোকজন অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নেয়া দুষ্কর হয়ে পড়ে।

তারা আরও বলেন, এই বাস্তাটির আইডি নম্বর ৩৩৯৩৬৫৩০৪১। রাস্তার বেহাল দশার কারণে দ্রুত সময়ের মধ্যে একজন প্রসূতিকে হাসপাতালে নিতে না পারার কারণে তিনি মারা যান। আমাদের এলাকার রাস্তাটির অবস্থা খারাপ দেখে এই এলাকায় কেউ বিয়ে করতে আসে না। আমাদের ছেলে-মেয়েদেরকে বিয়ে দিতেও পারি না।

রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য জেলা প্রশাসকসহ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে এলাকাবাসী। মানববন্ধনে নরুন্দি ইউনিয়ন ও ঘোড়াধাপ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

জামালপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৯:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫