ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জামালপুরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শতাধিক তালগাছ রোপণ

জামালপুর : জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন ও অন্যান্য অতিথিবৃন্দ তালগাছের চারা রোপণ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জামালপুরে শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়েছে। ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের পাথালিয়া এলাকায় রহিম ফাউন্ডেশন ও আমাদের পাথালিয়া ফেসবুক গ্রুপ এ কর্মসূচির আয়োজন করে।

তালের চারা রোপণ কর্মসূচির আলোচনা সভায় সভাপতিত্বে করেন রহিম ফাউন্ডেশনের পরিচালক সামা জামিলা রহিম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন, জামালপুর পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার লিয়াকত হোসেন, সাংবাদিক মোহাম্মদ আলী, সমাজকর্মী মোহাম্মদ রাসেল, এস কে রাসেল, দিদারুল ইসলাম, হিমেল, সাদিক, বিদ্যুৎ প্রমুখ।

জামালপুর : বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় বক্তারা বলেন, একসময় প্রতিটি অঞ্চলে অনেক তালগাছ দেখা যেত। কিন্তু এখন তালগাছের সংখ্যা অনেক কম। এ কারণে প্রতি বছর অনেক মানুষ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে মারা যায়। তাদের মধ্যে সবচেয়ে বেশি মারা যায় কৃষক যারা মাঠে কাজ করেন। তালগাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত প্রতিরোধে যেমন কার্যকর ভুমিকা রাখে তেমনি প্রকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি করে। তাই পরিবেশ সুরক্ষায় অন্যান্য গাছের পাশাপাশি তালগাছের চারা রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরে পাথালিয়া এলাকার আব্দুর রহিম চত্বর থেকে কম্পপুর পর্যন্ত ও বিলপাড়ে শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শতাধিক তালগাছ রোপণ

আপডেট সময় ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫