ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন :

নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে জরিমানা

নকলা : বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৩০ আগস্ট, শনিবার বিকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের দক্ষিণ বাছুর আলগা গ্রামের মৃগী নদীর তীর থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনরোধে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।অভিযানের সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মো. শিপন, মৃত চান মিয়ার ছেলে সাব্বির এবং রতনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এ প্রতিবেদককে বলেন, অবৈধ ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে। এ ধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন :

নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে জরিমানা

আপডেট সময় ০৯:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫