ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ইসলামপুরে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

ইসলামপুর : গ্রেপ্তার ভুয়া ডিবি পুলিশ দুর্জয় সাব্বির। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার সময় বিক্ষুব্ধ স্থানীয় জনতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দুর্জয় সাব্বিরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ২৪ আগস্ট, রবিবার রাতে উপজেলার গোয়ালেরচর চৌরাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

গ্রেপ্তার দুর্জয় সাব্বির গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর বালুচর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, দুর্জয় সাব্বির নিজেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে গোয়ালেরচর চৌরাস্তায় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চাঁদা নিচ্ছেলেন। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ব্যাপারে তাকে আসামি করে থানায় মামলা দায়ের করে ২৫ আগস্ট, সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫