ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

পাহাড় ও টিলা নিধন রোধে শ্রীবরদীতে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর : পাহাড় টিলা নিধন রোধে শ্রীবরদীতে ক্যাম্পেইন অনুষ্ঠিত। ছবি : বাংলারচিঠিডটকম

সীমান্তবর্তী পাহাড়/টিলা কর্তন ও নিধন রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২১ আগস্ট, বৃহস্পতিবার বিকালে সীমান্তবর্তী বালিজুরি রেঞ্জ কার্যালয়ে শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান, শেরপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি, আরটিভির স্টাফ রিপোর্টার ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনি, বালিজুরি রেঞ্জের সদর বিট কর্মকর্তা রাকিব হাসান প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, পাহাড় ও টিলা দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। নির্বিচারে পাহাড় কাটা হলে ভূমিধ্বস, বন্যাসহ জীববৈচিত্র মারাত্মক হুমকির মুখে পড়বে। আর এতে করে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়াবে। সর্বোপরি বাংলাদেশের সার্বিক ক্ষতিসহ আমরা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ব। তাই আমাদের পাহাড়-টিলা ও এর প্রাণ-প্রকৃতি রক্ষাসহ নিজেদের আরও বেশি বেশি পরিবেশবান্ধব গাছ লাগাতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী পাহাড় বা টিলা কর্তন দন্ডনীয় অপরাধ। এ আইন ভঙ্গ করলে জরিমানা ও কারাদন্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।

আলোচনা শেষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

পাহাড় ও টিলা নিধন রোধে শ্রীবরদীতে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫