ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন

জামালপুর : জেলা বিএনপির সংবাদ সম্মেলনে জেলা বিএনপি নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

২৩ আগস্ট, শনিবার জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ২২ আগস্ট, শুক্রবার বিকালে জামালপুর শহরের বেলটিয়া এলাকায় সম্মেলন স্থলে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগমসহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, এবারের এই সম্মেলন জামালপুর জেলার বিএনপির একটি কাঙ্ক্ষিত সম্মেলন। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলার নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। সম্মেলনে জেলা ও উপজেলা মিলে এক হাজার ৫১৫ জন কাউন্সিলর থাকবেন। যেহেতু একাধিক প্রার্থী নেই, তাই ভোটগ্রহণ হবে না। তবু আমরা ভোটগ্রহণের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করেছিলাম। লন্ডন থেকে ভারচুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, এই সম্মেলনকে সামনে রেখে জামালপুরে বিএনপি আরও বেশি ঐক্যবদ্ধ এবং সাংগঠনিকভাবে শক্তিশালী ও উজ্জীবিত হবে। ২৩ আগস্ট জামালপুর একটি উৎসবের নগরীতে পরিণত হবে। এই সম্মেলনের মধ্যে দিয়ে জামালপুরের বিএনপি আগামী দিনে আরও সঠিক, স্বচ্ছ, সৎ ও সাহসী পথে চলবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫