ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

ইউক্যালিপটাসের চারা উৎপাদন বন্ধে শ্রীবরদীতে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন এবং রোপণ বন্ধে শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ আগস্ট বৃহস্পতিবার বিকালে সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে রাণীশিমুল ইউনিয়নের বালিজুরি বাজারে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, আমাদের সীমান্তবর্তী শেরপুর জেলার পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন, রোপণ ও বিতরণ বন্ধে শ্রীবরদী উপজেলার সকল ইউনিয়নের জনপ্রতিনিধি ও বিভিন্ন স্টেক হোল্ডারের প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যেই আমাদের আলোচনা হয়েছে। তারা এসব গাছের চারা উৎপাদন, বিপনন ও রোপণ বন্ধে সরকারের পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলবেন।

তিনি আরও বলেন, বিভিন্ন হাটবাজারে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা যাতে বিক্রি করতে না পারে এ জন্য হাটবাজারের ইজারাদার ও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ক্যাম্পেইনে বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান, শেরপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি, আরটিভির স্টাফ রিপোর্টার ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনি, বালিজুরি রেঞ্জের সদর বিট কর্মকর্তা রাকিব হাসানসহ বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাসিন্দা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইন শেষে বালিজুরির খাস জমিতে রোপণ করা বেশ কিছু ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা কেটে ফেলা হয়।

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

ইউক্যালিপটাসের চারা উৎপাদন বন্ধে শ্রীবরদীতে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫