ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পুলিশের হাত থেকে ছিনতাই হওয়া সেই মাদক কারবারি নাছির গ্রেপ্তার

মাদারগঞ্জ : গ্রেপ্তার মাদক কারবারি নাছির চিকু। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুলিশের উপর হামলা চালিয়ে ছিনতাই হওয়া মাদক কারবারি নাছির চিকুকে (২৫) হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

২১ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ এলাকায় তাকে আটক করা হয়। নাছির চিকু ওই এলাকার কালু মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শকএসআই) সেকান্দর আলী এ প্রতিবেদককে বলেন, বলেন, মাদক ব্যবসায়ী নাছির চিকুকে গ্রেপ্তার করে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ১৬ আগস্ট, শনিবার রাতে ৩৩টি ইয়াবাবড়িসহ নাছির চিকুকে উপজেলার পশ্চিম চরপাকেরদহ এলাকা থেকে আটক করে পুলিশ। তাকে থানায় নেয়ার পথে চরপাকেরদহ ইউনিয়নের বাংলা বাজার এলাকায় তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। তারা জোর করে হাতকড়ার চাবি কেড়ে নিয়ে নাছিরকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ হামলায় দু’জন পুলিশ সদস্য আহত হন। পরে তাদেরকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব আল মাহফুজ বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশকে আঘাত করার অভিযোগে আটজনের নাম উল্লেখ এবং ৬০ থেকে ৭০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

পুলিশের হাত থেকে ছিনতাই হওয়া সেই মাদক কারবারি নাছির গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫