ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার
চাঁদাবাজি নিয়ে অডিও ফাঁস

মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপিনেতা খালেদ মাসুদ তালুকদার সোহেল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলের চাঁদাবাজি সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় সংবাদ সম্মেলন হয়েছে। ২০ আগস্ট, বুধবার দুপুরে জামালপুর শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওই বিএনপি নেতা।

সংবাদ সম্মেলনে মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল লিখিত বক্তব্যে বলেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুরসহ বেশ কয়েকজন প্রায় সময়ই তাকে উদ্দেশ্য করে অর্থ উপার্জন নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথা বলতেন। চলতি বছরের রমজান মাসে পৌর বিএনপির ইফতার মাহফিলের প্রস্তুতি সভা চলার আগ মুহূর্তে পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক রাকিব লিটনসহ পৌর বিএনপির বেশ কয়েকজন খোশ গল্প করছিলাম।

এ সময় আমাদের পারিবারিক কথাবার্তা চলার একপর্যায়ে কৌশলে তারা আমাকে ইফতার মাহফিলে বেশি সহযোগিতা করতে হবে, কারণ তুমি তালুকদার মানুষ। অনেক টাকা আয় কর। তোমার স্ত্রী চাকরি করেসহ বিভিন্ন উস্কানীমূলক কথা বলেন। যা তারা মাঝে মধ্যেই লোকজনের মধ্যে বলতেন। অপপ্রচার চালাতেন। এ কারণে আমি সেইদিন রাগ ও ক্ষোভ সামলাতে না পেরে হাসি-ঠাট্টার ছলে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর অতি রঞ্জিত করে দেই। বাস্তবজীবনে এমন কোন কর্মকান্ডের সাথে আমি জড়িত নই।

তিনি আরও বলেন, আমার রাজনৈতিক দল বিএনপি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে যদি সত্যতা পায় আমার বিরুদ্ধে যেই সাংগঠনিক ব্যবস্থা নিবে, সেটাই আমি মেনে নিব। মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক ও সমাজিকভাবে হেয় করতে এই অডিও ছড়ানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট, সোমবার রাতে জামালপুরের মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলের চাঁদাবাজি সংক্রান্ত কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

চাঁদাবাজি নিয়ে অডিও ফাঁস

মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫