ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামপুরে চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

ইসলামপুর : বক্তব্য রাখেন ইউএনও মো. তৌহিদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার চারটি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। ২০ আগস্ট, বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান ইসলামপুর সদর ইউনিয়ন, চিনাডুলী ইউনিয়ন, বেলগাছা ইউনিয়ন ও কুলকান্দি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন বলে ঘোষণা দেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার সজল গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা খাতুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জামালপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের জ্যেষ্ঠ ম্যানেজার সেবাস্টিয়ান পিরিফিকেশন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম প্রমুখ।

ইসলামপুর : বাল্যবিবাহমুক্ত ফলক উম্মোচন করেন ইউএনও মো. তৌহিদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, বাল্যবিবাহ দেশ-জাতির জন্য ক্ষতিকর। এটি একটি সামাজিক ব্যাধি। আমাদের শিশুদের ভবিষ্যৎ সম্ভাবনার জন্য প্রতিবন্ধকতা। আমাদের সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রশংসা করেন তিনি। পরে উপস্থিত সকলকে বাল্যবিবাহ বন্ধে শপথবাক্য পাঠ করান তিনি।

ইসলামপুর : শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতা, শিশু ফোরাম সদস্য, শিক্ষক, অভিভাবক, এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ইসলামপুরে চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

আপডেট সময় ১০:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫