ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে ডোবার পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

মাদারগঞ্জ : উপজেলা হাসপাতাল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে মো. হাবিব নামের ১৮ মাস বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট, মঙ্গলবার দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হাবিব ওই এলাকার রাজিবের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ১৯ আগস্ট দুপুরে শিশু হাবিব বাড়ির উঠানে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে সে সবার অগোচরে বাড়ির সামনে ডোবার পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে মা শিলা আক্তার শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখা যায় হাবিবকে। পরে স্থানীয়রা ডোবা থেকে হাবিবের মরদেহ উদ্ধার করে।

আদারভিটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রকিবুল ইসলাম রকি ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, খেলা করার সময় বাড়ির পাশে ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এক একটা মর্মান্তিক ঘটনা। শিশুটির পরিবারের চলছে শোকের মাতম।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

মাদারগঞ্জে ডোবার পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫