ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে গলায় ম্যাজিক বল আটকে ১১ মাসের শিশুর মৃত্যু

মাদারগঞ্জ : উপজেলা হাসপাতাল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গলায় ম্যাজিক বল আটকে ইরামনি নামে ১১ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট, মঙ্গলবার সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইরামনি ওই এলাকার ইব্রাহিম হোসেনের মেয়ে। এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, ১৯ আগস্ট সকালে ম্যাজিক বল নিয়ে খেলা করার সময় সবার অগোচরে একটি ম্যাজিক বল গিলে ফেলে শিশু ইরামনি। বলটি শ্বাসনালিতে ঢুকে শ্বাসকষ্ট শুরু হলে বিষয়টি তার পরিবারের নজরে আসে।পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বলটি বের করা সম্ভব হয়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক সালেহ মেহেদী এ প্রতিবেদককে বলেন, ম্যাজিক বল শিশুটির শ্বাসনালিতে আটকে যাওয়ায় বের করা সম্ভব হয়নি। শিশুটিকে নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা যায়।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

মাদারগঞ্জে গলায় ম্যাজিক বল আটকে ১১ মাসের শিশুর মৃত্যু

আপডেট সময় ০৯:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫