ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদক কারবারিকে ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতা সাইদ গ্রেপ্তার

মাদারগঞ্জ : মাদক কারবারিকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার বিএনপির নেতা আবু সাইদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা করে ইয়াবাসহ আটক মাদক কারবারিকে ছিনতাইয়ের ঘটনায় আবু সাইদ (৩৫) নামে বিএনপির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ আগস্ট, সোমবার রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ পশ্চিমপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু সাইদ ওই এলাকার আলহাজ নুরুল ইসলামের ছেলে। তিনি চরপাকেরদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

১৯ আগস্ট, মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ। তিনি জানান, সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশকে আঘাত করার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ১৯ আগস্ট দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ী নাছির চিকুসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এ বিষয়ে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার বলেন, আবু সাইদকে গ্রেপ্তারের বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। তার বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ১৬ আগস্ট, শনিবার রাতে ৩৩টি ইয়াবাবড়িসহ নাছির চিকু (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে থানায় নেয়ার পথে চরপাকেরদহ ইউনিয়নের বাংলা বাজার এলাকায় তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। তারা জোর করে হাতকড়ার চাবি কেড়ে নিয়ে নাছিরকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

এ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়। পরে তাদেরকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশকে আঘাত করার অভিযোগে আটজনের নাম উল্লেখ এবং ৬০ থেকে ৭০ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব আল মাহফুজ।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদক কারবারিকে ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতা সাইদ গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫