ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী
বাংলারচিঠিডটকম এ সংবাদ প্রকাশ

বৃদ্ধা আনোয়ারার পাশে সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম

মাদারগঞ্জ : বৃদ্ধা আনোয়ারার বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী সহায়তা দেন সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বৃদ্ধা আনোয়ারার পাশে দাঁড়িয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক। ১৯ আগস্ট, মঙ্গলবার বিকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরনগর এলাকায় বৃদ্ধার আনোয়ারার হাতে সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

৪২ বছর আগে স্বামীকে হারিয়েছেন বৃদ্ধা আনোয়ারা। স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল বাড়িভিটাও বিক্রি করে একমাত্র মেয়েকে বিয়ে দেন। ১৯ বছর আগে সেই মেয়েও মারা যায়। এরপর থেকে অন্যের বাসা-বাড়িতে কাজ করে দিন পার করছেন বয়সের ভারে ন্যুব্জ ৭৮ বছরের বৃদ্ধা আনোয়ারা। বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন তিনি। চিকিৎসা তো দূরের কথা, তিনবেলা খাবার জোটানোও তার জন্য কষ্টকর।

এমন করুণ অবস্থার চিত্র তুলে ধরে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার দেশ ও জামালপুরের অনলাইন সংবাদপত্র বাংলারচিঠিডটকম-এ সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ দেখে বৃদ্ধা হাতে খাদ্য সামগ্রী তুলে দেন চরপাকেরদহ ইউনিয়নের প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক। এ সময় ইউপি প্রশাসনিক কর্মকর্তা আল আমিন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিন, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আহাজ উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শমসের উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও চরপাকেরদহ ইউনিয়নের প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক এ প্রতিবেদককে বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বৃদ্ধা আনোয়ারাকে খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে সরকারি সহায়তার ভাতার আওতায় আনার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতেও তার জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

বাংলারচিঠিডটকম এ সংবাদ প্রকাশ

বৃদ্ধা আনোয়ারার পাশে সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম

আপডেট সময় ১০:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫