ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের খড়মা গ্রামের মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ১৯ আগস্ট, মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের হয়েছে। ১৮ আগস্ট, সোমবার দুপুরে ওই তরুণী ধর্ষণের শিকার হন।

ভুক্তভোগী ওই তরুণীর পরিবারের অভিযোগ, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের খড়মা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে তিন সন্তানের জনক হুরমুজ আলী ১৮ আগস্ট দুপুরে মানসিক প্রতিবন্ধী ওই তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে বাড়ির পাশে কলাবাগানে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যান হুরমুজ আলী। ওই তরুণীর চিৎকারে তার স্বজনেরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ভুক্তভোগী ওই তরুণীর মা জানান, তার মেয়ে মানসিক প্রতিবন্ধী। তাকে একা পেয়ে হুরমুজ আলী ধর্ষণ করে। হুরমুজ আলী বিবাহিত। স্থানীয় একটিচক্র বিষয়টি ধাপাচাপা দেওয়ার জন্য তাদের উপর চাপ দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণীর মা বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে হুরমুজ আলীকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামি হুরমুজ আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার

আপডেট সময় ০৯:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫