ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

বকশীগঞ্জ : প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত দুলা মিয়ার বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছেন ১০ জন। ১৭ আগস্ট, রবিবার বেলা ১১টার দিকে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশি হস্তক্ষেপে ওই গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও থানা পুলিশ জানায়, মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের সেকেন্দার আলীর ছেলে রুপচান আলীর সঙ্গে একই গ্রামের সওদাগর আলীর ছেলে বিল্লাল হোসেনের ৩৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে রুপচান আলীর দখলে থাকা জমিটি ১৭ আগস্ট বেলা ১১টার দিকে জোরপূর্বক দখল করতে যান সওদাগর আলীর ছেলে বিল্লাল ও তার লোকজনেরা।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত হন রুপচান আলীর ভাই দুলা মিয়া। পরে স্থানীয়দের সহায়তায় দুলা মিয়াকে দেওয়ানগঞ্জে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যেতে অনুমতি দেন। জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর দুলা মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত দুলা মিয়ার ছেলে সজীব মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বিল্লাল হোসেন ও তার লোকজন আমাদের জমি দখল করতে আসে। তারা আমার বাবাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদকককে বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমার বিরোধ চলে আসছে। এরই জের ধরে সংঘর্ষে রূপ নেয়। একজন মারাও যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

আপডেট সময় ০৮:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫