ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

জামালপুরে জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে

জামালাপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আইনজীবী মো. তৌফিকুল ইসলাম বাদশা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে দলীয় ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন করার উদ্যোগ নেয়া হয়েছে। জেলা বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট, রবিবার দুপুরে জামালপুর শহরের স্টেশন বাজার সংলগ্ন জেলা বিএনপি কার্যলয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মো. তৌফিকুল ইসলাম বাদশা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এছাড়াও নির্বাচন কমিশনার আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু বক্তব্য রাখেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মো. তৌফিকুল ইসলাম বাদশা বলেন, আগামী ২৩ আগস্ট, শনিবার জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দলীয় ভোটারদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের জন্য ১৬ আগস্ট, শনিবার সম্মেলন প্রস্তুতি সভায় সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জেলা বিএনপি কার্যালয় থেকে নির্বাচনী তফসিল অনুযায়ী ১৭ আগস্ট, রবিবার ভোটার তালিকা প্রকাশ, ১৮ আগস্ট সোমবার মনোনয়নপত্র ক্রয় ও জমা, ১৯ আগস্ট মঙ্গলবার বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

তিনি আর বলেন, আগামী ২৩ আগস্ট সম্মেলনের দিন শহরের বেলটিয়া এলাকায় লুইস ভিলেস রিসোর্ট এন্ড পার্কের নির্দিষ্ট ভোটকক্ষে সরাসরি দলীয় ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতৃত্ব নির্বাচন করা হবে। জেলার সাতটি উপজেলা ও আটটি পৌর ইউনিটের মোট এক হাজার ৫১৫ জন দলীয় ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, অন্যান্য সহকারী নির্বাচন কমিশনার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আইনজীবী মো. তৌফিকুল ইসলাম বাদশা, নির্বাচন কমিশনার আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু, সহকারী নির্বাচন কমিশনার যথাক্রমে আইনজীবী মো. দিদারুল ইসলাম দিদার, আইনজীবী মো. মোবারক হোসেন, আইনজীবী নজরুল ইসলাম মোহন, আইনজীবী দিলরুবা আক্তার ও আইনজীবী মো. শফিকুল ইসলাম রাজু দায়িত্ব পালন করবেন।

৯ বছর পর আগামী ২৩ আগস্ট শহরের বেলটিয়া এলাকার একটি মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০১৬ সালে শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

জামালপুরে জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে

আপডেট সময় ১১:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫