ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে গলায় সুপারি আটকে আট মাস বয়সী শিশুর মৃত্যু

মাদারগঞ্জ : মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গলায় সুপারি আটকে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম সাফুয়ান। ১৫ আগস্ট, শুক্রবার দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু সাফুয়ান খুলনার জনি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শিশু সাফুয়ানের মা তার বাবা সুরুজ মিয়ার বাড়ি বাজিতেরপাড়ায় বেড়াতে আসেন। ১৫ আগস্ট, শুক্রবার দুপুরে ঘরে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে পড়ে থাকা সুপারির টুকরা মুখে দেয় সাফুয়ান। একপর্যায়ে তার গলায় সুপারি আটকে যায়। বাড়ির লোকজন সেটি বের করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আদারভিটা ইউনিয়ন পরিষদের সদস্য রকিবুল ইসলাম রকি শিশু সাফুয়ানের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন ।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনজুরুল বারী রাকিব এ প্রতিবেদককে বলেন, শিশু সাফুয়ানের গলায় বড় একটি সুপারি পাওয়া গেছে। তাকে হাসপাতালে আনার আগেই দম বন্ধ হয়ে মারা গেছে সে।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

মাদারগঞ্জে গলায় সুপারি আটকে আট মাস বয়সী শিশুর মৃত্যু

আপডেট সময় ১০:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫