ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই

উদয়ন পাঠাগারে শতাধিক বই উপহার দিল মতি মিয়া পাঠাগার কর্তৃপক্ষ

জামালপুর : বই উপহার দেওয়ার মুহূর্তে দুই পাঠাগারের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

‘বই হোক শুদ্ধ জীবন গঠনের হাতিয়ার’ এ স্লোগান সামনে রেখে এবং বই পাঠ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জামালপুর শহরের বামুনপাড়ায় স্থাপন করা হয়েছে উদয়ন পাঠাগার। ১৩ আগস্ট, বুধবার এই পাঠাগারে ভাষা ও স্বাধীনতাসংগামী মতি মিয়া পাঠাগারের পক্ষ থেকে শতাধিক বই হস্তান্তর করা হয়।

বই গ্রহণ করেন উদয়ন পাঠাগারের সভাপতি জাহাঙ্গীর সেলিম, উদয়ন ক্লাবের সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি নিখিল শেখ ও সাধারণ সম্পাদক জুলকার নাইন রিমন। ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া পাঠাগারের পক্ষে বই হস্তান্তর করেন সভাপতি কবি আলী জহির, সহ-সভাপতি আইনজীবী ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, কোষাধ্যক্ষ আতিকুর রহমান সুমন প্রমুখ।

বই হস্তান্তরের সময় অতিথিরা গ্রামের ছেলে-মেয়েদের পাঠাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে উদয়ন পাঠাগার স্থাপন একটা মহতী উদ্যোগ বলে মন্তব্য করেন। তারা পাঠাগারের সমৃদ্ধি ও উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

ইতিমধ্যে বিভিন্ন গুণিজন ও বইপ্রেমী মানুষ আরও শতাধিক বই উপহার দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে উদয়ন পাঠাগার উদ্বোধন না হলেও ছাত্র-ছাত্রীরা এসে বই পাঠ শুরু করে থাকে। এ মাসের শেষে বই পড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিচ্ছে উদয়ন পাঠাগার কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

উদয়ন পাঠাগারে শতাধিক বই উপহার দিল মতি মিয়া পাঠাগার কর্তৃপক্ষ

আপডেট সময় ০৯:২১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫