বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চুক্তির পুনর্বহালের মাধ্যমে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে ১১ আগস্ট, সোমবার সকালে শহরের পাঁচরাস্তা মোড়ে একটি রেস্টুরেন্টে জামালপুরের সংগঠকদের সাথে মতবিনিময় সভা করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশের নেতৃবৃন্দ।
ইউনাইটেড পিপলস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নাজমুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রধান সংগঠক মো. নাইম আহমেদ। তিনি বলেন, ৩৬ জুলাই যদি না হত তাহলে আমাদের মতো ইয়াং জেনারেশন রাজনীতিতে আসত না। ৫ আগস্ট শুধু শেখ হাসিনাই পালিয়ে যায়নি, তার এমপি মন্ত্রীরাও পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সেজন্য বাংলাদেশের সব সেক্টরে প্রয়োজনীয় সংস্কার করতে চাই আমরা।
জেলা কমিউনিকেশন টিম সদস্য মো. আবিদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিউনিকেশন টিম সদস্য মো. আতিকুর রহমান। মতবিনিময় সভায় জেলা কমিউনিকেশন টিমের নেতৃবৃন্দ অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















