ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

সরিষাবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে চলছে রাস্তা সংস্কার

সরিষাবাড়ী : রাজিবদিয়া গ্রামে নিজেরাই রাস্তা সংস্কারের কাজ করেছেন এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রাজিবদিয়া গ্রামে নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন এলাকাবাসী। সরকারি কোন বরাদ্দ ছাড়াই গ্রামবাসীরা নিজ খরচে, স্বেচ্ছাশ্রমে প্রায় আধা কিলোমিটার কাঁচা রাস্তা মেরামত করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামটির পশ্চিম পাশে অবস্থিত একটি ২০ লিংক মাপের ইউনিয়ন পরিষদের সড়ক, যা মৃত সুলতান মণ্ডলের বাড়ি পর্যন্ত পৌরসভার শেষ সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এই সড়কটি দিয়ে অন্তত ৫০টি পরিবারের প্রতিদিনের চলাচল। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায়, বর্ষা মওসুমে এটি কাদাময় হয়ে পড়ে এবং শুষ্ক মৌসুমে উড়তে থাকে ধুলাবালি।

এ বিষয়ে এলাকাবাসী জানান, সরকারি সহায়তার জন্য বহুবার আবেদন করেও কোন কার্যকর সাড়া মেলেনি। ফলে আর অপেক্ষা না করে নিজেরাই রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন। গ্রামের নারী-পুরুষ একত্রে কাজ করছেন। রাস্তার উপর ইটের গুঁড়া (সুরকি) ফেলে ধাপে ধাপে চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে।

উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সচেতন নাগরিক সুমন, শাকিল, কবির, বিপুল, নাসিমা আক্তার, নাজনীন আক্তার, নাহিদা পারভীনসহ আরও অনেকে। তারা জানান, সরকারের দৃষ্টি এখানে আসুক আমরা তা চাই। তবে তার আগেই আমরা নিজেদের চলার পথ নিজেরাই তৈরি করছি।

রাজিবদিয়া গ্রামটি চারটি প্রশাসনিক সীমানার মাঝখানে অবস্থিত। এর পূর্বে মহাদান ইউনিয়ন, পশ্চিমে সরিষাবাড়ী পৌরসভা, উত্তরে সাতপোয়া ইউনিয়ন। এই অবস্থানের কারণেই গ্রামটি দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছে বলে দাবি স্থানীয়দের। সরকার ও প্রশাসনের নজর যেন অবিলম্বে এই গ্রামটির প্রতি পড়ে এবং ভবিষ্যতে যেন তারা ন্যায্য উন্নয়ন সুবিধা পান- সেটাই তাদের মূল দাবি।

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

সরিষাবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে চলছে রাস্তা সংস্কার

আপডেট সময় ০১:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫