ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন
জুলাই বিপ্লব ২০২৪

সাহসী সাংবাদিকতায় সম্মাননা পেলেন সাংবাদিক মিঠু আহমেদ, জামালপুর প্রেসক্লাবে সংবর্ধনা

জামালপুর : জামালপুর প্রেসক্লাব নেতৃবন্দ সাংবাদিক মিঠু আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি : বাংলারচিঠিডটকম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘জুলাই বিপ্লব ২০২৪’ উপলক্ষে সাহসী সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা পেয়েছেন জামালপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খোলা কাগজের সাংবাদিক মিঠু আহমেদ।

সাংবাদিক মিঠু আহমেদের এই অর্জন উপলক্ষে ৪ আগস্ট সোমবার রাতে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে এক ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল।

সভা সঞ্চালনা করেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক লুৎফর রহমান। এতে আরও বক্তব্য রাখেন দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক বজলুর রহমান, বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তুফান প্রমুখ।

জামালপুর : বক্তব্য রাখেন সাংবাদিক মিঠ আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

এর আগে স্বাগত বক্তব্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সম্মাননা প্রাপ্ত সাংবাদিক মিঠু আহমেদ তার এই অর্জনে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে সাহসী সাংবাদিকতার সম্মাননায় ভূষিত হওয়ায় মিঠু আহমেদকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ। অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

জুলাই বিপ্লব ২০২৪

সাহসী সাংবাদিকতায় সম্মাননা পেলেন সাংবাদিক মিঠু আহমেদ, জামালপুর প্রেসক্লাবে সংবর্ধনা

আপডেট সময় ১০:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫