ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেলান্দহ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদেরকর্মবিরতি

মেলান্দহ : কর্মবিরতি চলাকালে পরিচ্ছন্নতা কর্মীদের সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ পৌরসভার কনজারভেনসি পরিদর্শক মো. শফিকুল কবিরকে বদলির প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে পৌরসভায় মাস্টার রুলে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারী ও হরিজন সম্প্রদায়ের শ্রমিকেরা। ৬ আগস্ট, বুধ্বার সকাল থেকে পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে তারা।

কর্মবিরতি উপলক্ষ্যে চতুর্থ শ্রেণির কর্মচারীরা পৌরসভা থেকে একটি মিছিল নিয়ে মেলান্দহ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে।

জানা গেছে, সম্প্রতি মেলান্দহ পৌরসভার কনজারভেনসি পরিদর্শক মো. শফিকুল কবিরকে জামালপুর পৌরসভায় বদলির আদেশ জারি করা হয়। এতে মেলান্দহ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও হরিজন সম্প্রদায়ের শ্রমিকেরা শফিকুল কবিরের বদলির আদেশ বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করে।

এ সময় পরিচ্ছন্নতাকর্মী লিটন বলেন, মেলান্দহ পৌরসভার কনজারভেনসি পরিদর্শক মো. শফিকুল কবির অত্যন্ত ভাল মানুষ। অনেক দিন ধরে তিনি মেলান্দহ পৌরসভার দায়িত্ব পালন করে আসছেন। তাকে জামালপুরে বদলির আদেশ দেওয়া হয়েছে। আমরা শুনেছি জামালপুর পৌরসভার এক সাহেবকে আমাদের মেলান্দহে দেওয়া হয়েছে। জামালপুর পৌরসভার সাহেব যদি অন্যায় করে থাকে তাহলে তাকে অন্য কোথাও বদলি করা হোক। অযথা আমাদের শফিকুল কবির স্যারকে কেন বদলি করা হবে। শফিকুল স্যারের বদলির আদেশ বাতিল না হলে আমাদের আন্দোলন চলতে থাকবে।

কর্ম বিরতির পর বক্তব্য রাখেন পৌরসভায় মাস্টার রুলে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারী কান্তা রাণী, ভারতী, লিটন, পূজা রাণী, হাতুর, সাধন চন্দ্র, সূচিত্রা, কাঞ্চী রাণী প্রমুখ। এ সময় তারা পৌরসভার কনজারভেনসি পরিদর্শক মো. শফিকুল কবিরের বদলির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মেলান্দহ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর এ প্রতিদেককে বলেন, পৌরসভার কনজারভেনসি পরিদর্শক শফিকুল কবিরের বদলির কারণে তারা কর্মবিরতি ঘোষণা করেছে। তারা শফিকুলকে মেলান্দহ পৌরসভায় পুনর্বহাল রাখতে দাবি জানিয়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মেলান্দহ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদেরকর্মবিরতি

আপডেট সময় ০৯:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫