ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস

ইসলামপুরে শহীদ লিটনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

ইসলামপুর : শহীদ লিটনের কবরে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ লিটনের কবরে পুস্পস্তপব অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। ৫ আগস্ট, মঙ্গলবার চিনাডুলি ইউনিয়নের খামারপাড়া গ্রামের শহীদ লিটনের কবরে এই শ্রদ্ধা জানানো হয়।

উপজেলার চিনাডুলি ইউনিয়নের খামারপাড়া গ্রামের শহীদ লিটনের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। পরে সেখানে শহীদ লিটনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) রেজুয়ান ইফতেকার, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম আতিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মো. মোরাদুজ্জামান ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, শহীদ লিটনের পরিবারকে ইতিমধ্যে জুলাই ফাউন্ডেশন, জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থিক সহায়তা এবং তার কবরে ও বাড়িতে যাতাযাতের জন্য সড়ক নির্মাণ করে দেওয়া হয়েছে।

শহীদ লিটন গত বছররে ২০ জুলাই, শনিবার ঢাকার মধ্য বাড্ডার রিচম্যান গার্মেন্টস থেকে দুপুরের খাবারের জন্য সড়কে বের হলে গুলিতে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস

ইসলামপুরে শহীদ লিটনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৭:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫