ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘মার্চ ফর জাস্টিস’

জামালপুর : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মার্চ ফর জাস্টিস কর্মসূচির মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতার দাবিতে জামালপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ৩১জুলাই, বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার আহ্বায়ক আইনজীবী মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ হচ্ছে আইনের শাসন। আইনের শাসন প্রতিষ্ঠিত নাহলে গণতন্ত্র টেকসই হয় না। এই আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে আসছে। যার অংশ হিসেবে আজকের এই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হচ্ছে।

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী গোলাম নবী, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী দিদারুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক আইনজীবী মোবারক হোসেন, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম-আহবায়ক আইনজীবী দেলোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির অডিটর আইনজীবী শফিকুল ইসলাম রাজু, আইনজীবী রফিকুল ইসলাম জুলহাস প্রমুখ। এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সদস্য সচিব রিশাদ রেজওয়ান বাবু।

মানববন্ধনে জেলা আইনজীবী ফোরাম ও জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘মার্চ ফর জাস্টিস’

আপডেট সময় ০৮:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫