ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মাদারগঞ্জে গরু-ছাগল বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

মাদারগঞ্জ : আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত জাকিরুল ইসলাম জাক্কুর বসতবাড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালিয়ে রাখা খড়ের আগুনে দুটি গরু ও তিনটি ছাগলের মৃত্যু হয়েছে। এ সময় গবাদিপশু রক্ষা করতে গিয়ে উম্মে কুলসুম (৫০) নামে এক নারী মারা গেছেন।

২৮ জুলাই, সোমবার রাতে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উম্মে কুলসুম স্থানীয় জাকিরুল ইসলাম জাক্কুর স্ত্রী।

জানা গেছে, জাকিরুল ইসলাম জাক্কুর গোয়ালঘরে দুটি গরু ও তিনটি ছাগল বাঁধা ছিল। ২৮ জুলাই সন্ধ্যায় মশা দূর করতে গোয়ালঘরে খড়ে আগুন জ্বালিয়ে ধোঁয়ার ব্যবস্থা করেন জাক্কু। রাত ৮টার দিকে ধোঁয়া থেকে হঠাৎ করেই গোয়ালঘরে আগুনের সূত্রপাত ঘটে এবং আগুন দ্রুত গোয়ালঘরে ছড়িয়ে পড়ে।

মাদারগঞ্জ : অগ্নিকাণ্ডের সময় জাকিরুল ইসলাম জাক্কুর বসতবাড়িতে প্রতিবেশীরা ছুটে যান। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় গরু ও ছাগলকে বাঁচাতে ছুটে যান জাক্কুর স্ত্রী উম্মে কুলসুম। তিনি গোয়ালে ঢুকে গরুর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় উম্মে কুলসুম আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গোয়ালঘরে থাকা গবাদিপশুগুলোও পুড়ে মারা যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, আগুন লাগার ঘটনাটি নিয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে গরু-ছাগল বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

আপডেট সময় ০৮:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫