ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম
জুলাই পদযাত্রার পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

“জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে”

জামালপুর : পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র অবশ্যই ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। অনেকেই বলে আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের দিকে যদি না নিয়ে যেতাম, সরকার বদলের দিকে যদি না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনার অধীনে আপনারা আরও চার বছর অপেক্ষা করতেন।

২৮ জুলাই, সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা নির্বাচন চাই, ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু শুধুমাত্র ভোটাধিকারের মাধ্যমে, এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার-আমার জীবনের কোন পরিবর্তন হবে না। আমাদের জীবনে পরিবর্তন আসবে যদি সংস্কার হয়, প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারি। এমন একটি সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে এক ব্যক্তি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র, পুরো সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকার, সেই রাষ্ট্রব্যবস্থার জন্য, নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতির দলগুলোতে একটি চাঁদাবাজির অর্থনিতি গড়ে উঠেছে এবং এই চাঁদাবাজির অর্থনীতির ভেতরে দুঃখজনক হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে যুক্ত করা হয়েছে। বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে, এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি সেই সংগ্রাম আমরা ঘরের ভেতর থেকে শুরু করব। আমরা এই কারণে জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্তের আহ্বান জানিয়েছিলাম।

তিনি আরও বলেন, গত ১৭ বছর জামালপুরে কেউ স্বাধীনভাবে রাজনীতি করতে পারেননি। রাজনীতি এক গডফাদারের কাছে জিম্মি ছিল। আমরা সেই জিম্মিদশা থেকে জনগণকে মুক্ত করেছি। তাই আপনারা এনসিপির রাজনীতিকে সমর্থন দিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসবেন।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্মসদস্য সচিব লুৎফর রহমানের সভাপতিত্বে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, জাতীয় যুবশক্তির যুগ্মআহবায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন।

এর আগে দুপুরে জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের তমালতলা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

পদযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই পদযাত্রার পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

“জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে”

আপডেট সময় ০৩:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫