ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ শুরু

জামালপুর : কেক কেটে সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখার সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। ২৮ জুলাই, সোমবার বিকালে জামালপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কেক কেটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখার আইনজীবী আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।

সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাবেক সভাপতি আইনজীবী মো. গোলাম নবী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফজলুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী মনজুর কাদের বাবুল খান, আইনজীবী ফোরামের সদস্য পদযাত্রা মোকাম্মেল হক প্রমুখ।
পরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ শুরু

আপডেট সময় ১০:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫