ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৭ বছর পর শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন ২২ আগস্ট

 শেরপুর : চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। দীর্ঘ সাত বছর পর নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।নির্বাচনের তফসিল মোতাবেক ২৩ জুলাই, বুধবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি করা হয়।

এ সময় তিনটি গ্রুপে ১৯টি পরিচালক পদের বিপরীতে ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ট্রেড গ্রুপে দুটি পরিচালক পদের বিপরীতে পাঁচজন, সাধারণ গ্রুপে ১২টি পরিচালক পদের বিপরীতে ৪৯ জন ও সহযোগী সদস্যের পাঁচটি পরিচালক পদের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

২৪ জুলাই, বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা নেয়া হয়। ২৬ জুলাই, শনিবার  রাত ৮ টায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

৪ আগস্ট সোমবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২২ আগস্ট শুক্রবার নির্বাচন। ওই দিন শেরপুর আফছর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ট্রেড গ্রুপে ২৭ জন, সাধারণ গ্রুপে এক হাজার ৩৪৯ জন ও সহযোগী গ্রুপে ৮৭৫ জন ভোটার ভোট প্রদান করবেন।

নির্বাচনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে শেরপুরের জিপি আইনজীবী খন্দকার মাহবুবুল আলম রকিব, সদস্য হিসেবে জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী এম কে মুরাদুজ্জামান ও সহকারী অধ্যাপক মুশফিকুজ্জামান সেলিম দায়িত্ব পালন করছেন।

শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন বলেন, এবার চেম্বারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সদস্যপদ নবায়ন করেছেন। শুধু তাই নয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে উল্লেখ করার মত সদস্য মনোনয়নপত্র কিনেছেন এবং জমা দিয়েছেন। আমিও এবারের নির্বাচনে একজন প্রার্থী। আশা করছি ভোটাররা এবার যোগ্য ও তাদের পছন্দ মত ব্যবসায়ীবান্ধব নেতা নির্বাচন করতে পারবেন।

শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আইনজীবী খন্দকার মাহবুবুল আলম রকিব বলেন, ১ জুন, রবিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ট্রেড, সাধারণ ও সহযোগী এই তিনটি গ্রুপের পৃথক খসরা ও পরে ১০ জুলাই, বৃহস্পতিবার ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৩ জুলাই বুধবার মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে এবং আজ ২৪ জুলাই, বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে মনোনয়ন পত্র গ্রহণ করা হয়। আমরা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ করব।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

৭ বছর পর শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন ২২ আগস্ট

আপডেট সময় ১০:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫