ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ
রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনা ট্র্যাজিডি :

নিহত শিক্ষার্থীদের স্মরণে জামালপুর জেলা বিএনপির দোয়া মাহফিল

জামালপুর : জেলা বিএনপির দোয়া মাহফিল। ছবি : বাংলারচিঠিডটকম

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এণ্ড কলেজে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। ২২ জুলাই, মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মণ্ডল কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা নিহত হয়েছে তাদের যেন আল্লাহতাআলা শহিদি মর্যাদা দান করেন। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য কায়মনোবাক্যে দোয়া করি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালী রনজু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

শোক সভা শেষে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রশিদপুর জামে মসজিদের খতিব মওলানা মো. নজরুল ইসলাম। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনা ট্র্যাজিডি :

নিহত শিক্ষার্থীদের স্মরণে জামালপুর জেলা বিএনপির দোয়া মাহফিল

আপডেট সময় ১০:২৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫