ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। ছবি : বাংলািচিঠডিটকম

শিশুদের সুরক্ষা ও স্বাভাবিক বিকাশের লক্ষ্যে সামাজিক ব্যাধি বাল্যবিয়ে প্রতিরোধে জামালপুরে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ২২ জুলাই, মঙ্গলবার সকালে জেলা মডেল মসজিদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম এপি এ আলোচনা সভার আয়োজন করে।

ইসলামিক ফাউণ্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মনজুরুল আলম। সভার শুরুতেই ঢাকায় উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, জেলা কাজি সমিতির সভাপতি মো. হাবিবুল্লাহ প্রমুখ। সভা পরিচালনা করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন।

জামালপুর : সভায় অতিথি ও অংশগ্রহণকারীদের একাংশ। ছবি : বাংলািচিঠডিটকম

সভায় বক্তারা কোরান, হাদিসের আলোকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজে খোৎবা পাঠের সময় মসজিদের ইমামগণ বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা করবেন বলে সভায় অঙ্গীকার ব্যক্ত করেন তারা। বাল্যবিয়ের প্রচারণার অংশ হিসেবে সভায় আগত ইমামদের একটি করে ব্যানার দেওয়া হয়। প্রতিটি ব্যানার স্ব স্ব মসজিদের সামনে টানিয়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সভায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা ও তিতপল্লা ইউনিয়নের ২৪টি মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সভাপতি, কাজি সমিতির সদস্যসহ মোট ৭০ জন অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫