ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

শ্রীরামপুরে শহীদ সাফওয়ানের কবর জিয়ারত

জামালপুর : শহীদ সাফওয়ান আখতার সদ্য’র কবর জিয়ারত শেষে দোয়ায় অংশ নেন ছাত্রনেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

১৯২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জামালপুর জেলার সর্বকনিষ্ঠ শহীদ সাফওয়ান আখতার সদ্য’র কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই, মঙ্গলবার আসর নামাজের পর সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে সদর উপজেলার শ্রীরামপুরে সদ্যর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, জুুলাই অভ্যুত্থানে জামালপুর জেলার শীর্ষ নেতৃত্বের অন্যতম প্রধান সদস্য শাকিল হাসানের নেতৃত্বে শ্রীরারামপুর গ্রামে যান ছাত্রনেতৃবৃন্দ। তারা সেখানে শহীদ সাফওয়ান আখতার সদ্য স্মরণে দোয়া মাহফিলে অংশ নেন। শ্রীরামপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মুফতি লুৎফর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন।

এ সময় শহীদ সাফওয়ান আখতার সদ্য’র জ্যেঠা অমল উদ্দিন, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোসলেমীন, শিক্ষার্থী নূর নবী ইসলাম, লালন মিয়া, ইহছান হাবীব রাহাত, সজীব জাহান তন্ময়, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ এতে অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট ঢাকার সাভার থানার কাছে পুলিশের গুলিতে শহীদ হন সাভার ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র সাফওয়ান আখতার সদ্য। শহীদ সাফওয়ান আখতার সদ্য জামালপুর সদরের গোদাশিমলা গ্রামের ড. মো. আখতারুজ্জামান লিটনের একমাত্র ছেলে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

শ্রীরামপুরে শহীদ সাফওয়ানের কবর জিয়ারত

আপডেট সময় ০৫:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫