ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জ : আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও নাদির শাহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের এ আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা লেমন মিয়া, শহীদ পরিবারের সদস্য শরিফ আহমেদ, আহত সিয়াম আহমেদ প্রমুখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, পৌরসভার প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জিনিয়ার নূর আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আবু সাঈদ ছিলেন একজন প্রতিবাদী তরুণ, যিনি শিক্ষা, অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করছিলেন। সেই আন্দোলনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বর্তমান প্রজন্মকে আবু সাঈদের মত আদর্শিক, সৎ ও সাহসী হতে হবে। নতুন প্রজন্মকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বক্তারা আবু সাঈদসহ এই আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভার আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

জুলাই শহীদ দিবস উপলক্ষে মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫