ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদারগঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, দুই যুবক গ্রেপ্তার

মাদারগঞ্জ : গ্রেপ্তার দুই চাঁদাবাজ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক ঠিকাদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দুই যকুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ জুলাই, সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ১৫ জুলাই, মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আটক যুবকরা হলেন- মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী পণ্ডিতপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে মো. ইয়াকুব (৩৫) ও তার সহযোগী তারতাপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে শাকিব আল হাসান (২৫)। তাদের রাজনৈতিক কোন পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার দুলাল মণ্ডল বাদী হয়ে গ্রেপ্তার দুই যুবকসহ অজ্ঞাত পরিচয়ের ৪-৫ জনের নামে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ঠিকাদার দুলাল মণ্ডল বলেন, আমি একজন ঠিকাদার হওয়ায় বিভিন্ন রাস্তা ও দেয়াল নির্মাণের কাজ করি। আসামিরাসহ অজ্ঞাতনামা ৪-৫ জন যুবক ৮ জুলাই, মঙ্গলবার মাদারগঞ্জ উপজেলা পরিষদের গেট নির্মাণকাজ চলাকালে রাজমিস্ত্রিদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখায় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতেই হবে, তা নাহলে কাজ করতে পারবি না- এমন হুমকিও দেন তারা। তখন আমার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকেন। আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত শুনে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করি। এরপর ১৪ জুলাই, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে তারা আবারও চাঁদা দাবি করে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে নির্মাণ কাজে বাধা দিয়ে ভাংচুর শুরু করে। শ্রমিকদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে মাদারগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে থেকে দু’জনতে গ্রেপ্তার করে। সেখান থেকে ৪-৫ জন যুবক দৌঁড়ে পালিয়ে যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, চাঁদা দাবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে গ্রেপ্তার করে। এ সময় মো. ইয়াকুবের প্যান্টের প্যাকেট থেকে চাকু ও কেচি উদ্ধার করা হয়। ১৫ জুলাই দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

মাদারগঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫