ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
ফলোআপ :

মাদারগঞ্জে ভাতিজা মাসুদ হত্যা মামলায় চাচা ফরিদুল গ্রেপ্তার

মাদারগঞ্জ : গ্রেপ্তার ফরিদুল ইসলাম প্রামানিক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ছুরি দিয়ে কুপিয়ে হত্যাকণ্ডের ঘটনায় ফরিদুল ইসলাম প্রামানিক (৩৮) নামে এক যুবককে সন্দেহজনক গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ জুলাই, মঙ্গলবার সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে ফরিদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ফরিদুল ইসলাম উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি এলাকার মৃত আলতাফুর প্রামানিকের ছেলে, আহত রুবেল প্রামানিকের সহোদর বড় ভাই এবং নিহত মাসুদ প্রামানিকের চাচা।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব আল মাহফুজ বলেন, ১২ জুলাই, শনিবার সন্ধ্যায় আহত রুবেল প্রামানিকের বড় ভাই সৌদি প্রবাসী ফরিদুল ইসলাম প্রামানিক বাড়িতে আসেন। যেদিন রাতেই এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর ফরিদুল প্রামানিকের গতিবিধি আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। তাকে জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া যায়। তাই প্রকৃত ঘটনা উদঘাটনের স্বার্থে তাকে গ্রেপ্তার করি। এরপর আদালতে পাঠিয়ে মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছি। রিমাণ্ডে জিজ্ঞাসাবাদে আশা করি হত্যাকাণ্ডের কারণ বেরিয়ে আসবে।

উল্লেখ্য, ১২ জুলাই দিবাগত রাতে ছুরি দিয়ে কুপিয়ে মাসুদ প্রামানিক (২৩) নামে এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রুবেল প্রামানিক (২০) নামে আরেক যুবকের শ্বাসনালী কেটে গুরুতর আহত করা হয়। নিহত মাসুদ ও রুবেল সম্পর্কে চাচা-ভাতিজা। ১৩ জুলাই, রবিবার বেলা ১১টার দিকে উপজেলার কোয়ালিকান্দি এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে সেই দিন রাতেই নিহত মাসুদের মরদেহ দাফন করা হয়। বর্তমানে রুবেল প্রামানিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। এ ঘটনায় ১৩ জুলাই রাতে নিহত মাসুদের বাবা সম্রাট প্রামানিক বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

ফলোআপ :

মাদারগঞ্জে ভাতিজা মাসুদ হত্যা মামলায় চাচা ফরিদুল গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫