ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

চরপাকেরদহ ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন শুরু

মাদারগঞ্জ : চরপাকেরদহ ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। ১৫ জুলাই, মঙ্গলবার দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মিজানুর রহমান রতন বলেন, জামায়াত-এনসিপিকে পেছন থেকে আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে। আওয়ামী লীগের কোন লোক যাতে বিএনপির সদস্য হতে না পারে এজন্য সকল নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। সাধারণ মানুষকে বিএনপির সদস্য করার পাশাপাশি জামায়াত-এনসিপি ও আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানান তিনি।

চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির, আলমগীর কবির, কাউসার চৌধুরী, শফিকুল ইসলাম শফি, সহসভাপতি রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ সবুজ, সাংগঠনিক সম্পাদক সোবাহান ফকির, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক হাফিজুর রহমান সাকু, উপজেলা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মিষ্টার মাষ্টার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল ইসলাম স্বপন।

এ সময় চরপাকেরদহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

চরপাকেরদহ ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন শুরু

আপডেট সময় ০৯:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫