ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

বিচারবহির্ভূত হত্যা, চাঁদাবাজির বিরুদ্ধে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ী : বিচারবহির্ভূত হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিচারবহির্ভূত হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই, রবিবার বিকালে সর্বস্তরের জনগণের ব্যানারে আরামনগর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা এনসিপি’র সমন্বয়ক সুমন শেখ, যুগ্মসমন্বয়ক আনোরুল কবীর সোহাগ, সদস্য রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর পৌর বায়তুল মাল সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্মসম্পাদক আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আনিসুর রহমান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, সহসভাপতি মাওলানা খোরশেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, সংগঠক সাইদুর রহমান, আসাদুজ্জামান নুর ও সদস্য মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা সাবিত হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর অব্যাহত চাঁদাবাজি, দমন-পীড়ন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার ও গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অবিলম্বে বন্ধ ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম জোরালো করতে পদক্ষেপ নেয়ার দাবি জানান বক্তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের লোকজন অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যা, চাঁদাবাজির বিরুদ্ধে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১০:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫