ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

মাদারগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

মাদারগঞ্জ : বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ১১ জুলাই,  শুক্রবার বিকালে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বালিজুড়ী বাজার দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস। তিনি আরও বলেন, বিএনপি সব সময় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। আগামীতেও এই দাবি আদায়ে রাজপথে থাকবে বিএনপি।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাজাহান, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মুসা প্রমুখ।

মাদারগঞ্জ : বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বিএনপির সদস্য সংগ্রহ অভিযান দলকে আরও শক্তিশালী করবে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা দেশের সকল গণতন্ত্রকামী মানুষকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই কর্মসূচির মাধ্যমে দলে নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়ন করা হয়।

উল্লেখ্য, বিএনপি ১৫ মে থেকে শুরু হওয়া দেশব্যাপী সদস্য নবায়ন ও নতুন সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে আজ মাদারগঞ্জ উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়।

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদারগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

আপডেট সময় ১০:৩৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫