ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

নালিতাবাড়ী সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে পুশ ইন করেছে বিএসএফ

শেরপুর : বিএসএফ কর্তৃক পুশ ইন করার পর ১০ জনকে আটক করে পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১১ জুলাই, শুক্রবার ভোরে তাদের পুশ ইন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, ১১ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের অধীন পানিহাতা এলাকার সীমান্ত পিলার-১১১৮/৩-এস এর কাছ দিয়ে ওই ১০ জনকে পুশ ইন করে ভারতের ২২ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে নয়াদিল্লিতে অবস্থান করছিল। পরে ভারতীয় পুলিশ বিশেষ অভিযানে কোন ধরনের বৈধ কাগজপত্র না পাওয়ায় তাদেরকে আটক করে। দু-তিন দিন আগে তাদের বিমানযোগে নয়াদিল্লী থেকে গোয়াহাটিতে নিয়ে আসা হয়।

পরে গোয়াহাটি থেকে বিএসএফের বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা ১০ জুলাই, বৃহস্পতিবার রাতে ওই নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করে। পরে তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাহাজাদপুর এলাকায়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান এ প্রতিবেদককে জানান, আটক ব্যক্তিদের মধ্যে চারজন শিশু, চারজন নারী ও দু’জন পুরুষ রয়েছেন। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এ প্রতিবেদককে বলেন, ভারত থেকে আসা ১০ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নালিতাবাড়ী সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে পুশ ইন করেছে বিএসএফ

আপডেট সময় ০৮:১৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫