ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

জামালপুরে উন্নয়ন সংঘের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ

জামালপুর : বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে উন্নয়ন সংঘের ‘মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন (সিডস)’ কর্মসূচির আওতায় প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিনদিনের সতেজিকরণ প্রশিক্ষণ শেষ হয়েছে।

১০ জুলাই, বৃহস্পতিবার উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে সমাপণী বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, সিডস কর্মসূচির ব্যবস্থাপক এস এ শামসুদ্দিন প্রমুখ।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থার সিডস কর্মসূচির কর্মকর্তা (শিক্ষা) সায়েদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী রবিউল এমরান। প্রশিক্ষণে ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলার ২৬ জন শিক্ষক অংশ নিয়েছেন।

জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তুলতে কর্মএলাকার পাঁচ বছর বয়সের ছেলে-মেয়েদের এ শিক্ষা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। সরকারি কারিকুলাম অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় শিক্ষক নিয়োগ করে তাদের শিক্ষা দান করা হয়। ইতিমধ্যেই এর সুফল পাওয়া গেছে বলে সংস্থা সূত্র জানায়। তিনটি উপজেলায় ২৬টি বিদ্যালয়ের মাধ্যমে প্রতিবছর ৫২০ জন শিশু হাতেকলমে আনন্দঘন পরিবেশে শিক্ষা নিয়ে থাকে।

সূত্র জানায়, ২০২৮ সালের শেষ নাগাদ কর্মএলাকার তিন হাজার প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়ে ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সদর উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবিকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার তিন হাজার পরিবার সরাসরি উপকার ভোগ করছে।

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

জামালপুরে উন্নয়ন সংঘের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ

আপডেট সময় ০৮:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫