ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

মাদারগঞ্জে ট্রলি-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ, এক কিশোরের পা বিচ্ছিন্ন

মাদারগঞ্জ : দুর্ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গুরুতর আহদের দেখতে ভিড় করেন স্থানীয়রা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইট বোঝাই ট্রলি ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাইম নামের এক কিশোরের হাঁটু থেকে পা বিচ্ছিন্ন হয়েছে। এ দুর্ঘটনায় বাইসাইকেল চালকের অণ্ডকোষ ফেটে গেছে ও ট্রলি চালক গুরুতর আহত হয়েছেন। ৯ জুলাই, বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বালিজুড়ী বাজার-তেঘরিয়া সড়কের কালারবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ট্রলির হেলপার নাইম (১৮) গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার রাঙা মিয়ার ছেলে, ট্রলিচালক একই এলাকার সহিজ্জল মিয়ার ছেলে শিপন (১৭) এবং বাইসাইকেল চালক জাকিরুল ইসলাম (৩২) বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকার হবি মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, ৯ জুলাই দুপুরে উপজেলার বালিজুড়ী বাজারের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ইটবোঝাই ট্রলি কালারবাড়ী মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাইমের বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, জাকিরুল ইসলামের অণ্ডকোষ ফেটে যায় এবং শিপন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নাইম ও জাকিরুলকে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে এবং শিপনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নাইম ও জাকিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় জাকিরুলের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মাদারগঞ্জ মডেলর থানার উপ-পরিদর্শক (এস আই) কমল সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলি ও বাইসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

মাদারগঞ্জে ট্রলি-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ, এক কিশোরের পা বিচ্ছিন্ন

আপডেট সময় ০৭:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫