ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে তিনদিনব্যাপী কৃষিমেলা শুরু

সরিষাবাড়ী : ফিতা কেটে কৃষিমেলার উদ্বোধন করেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক জাকিয়া সুলতানা। ছবি : বাংলারচিঠিডটকম

কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, সার, কীটনাশক এবং কৃষি যন্ত্রপাতি বিষয়ে সচেতনতা তৈরি করতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৮ জুলাই, মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী কৃষিমেলা। সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।

৮ জুলাই দুপুরে কৃষিমেলার উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকৃবৃন্দ বক্তব্য রাখেন।

সরিষাবাড়ী : কৃষিমেলায় বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক জাকিয়া সুলতানা অন্যান্র অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় বক্তারা বলেন, মেলায় কৃষি আধুনিকতার মডেল গ্রাম, আইপিএম কর্ণার, জৈব কৃষি কর্ণার, প্ল্যান্ট ডক্টর’স ক্লিনিক, পলিনেট নার্সারি, খামার যান্ত্রিকরণ, ই-কৃষি কর্ণারসহ ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। কৃষিমেলার মাধ্যমে কৃষক, কৃষি উদ্যোক্তা ও সাধারণ জনগণের মধ্যে কৃষি বিষয়ক আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাত এবং টেকসই ও সাশ্রয়ী কৃষি চাষাবাদের বিভিন্ন উপায় সম্পর্কে জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এ মেলা থেকে কৃষকেরা নতুন প্রযুক্তি, উন্নত জাত ও সাশ্রয়ী চাষাবাদের পদ্ধতি শিখে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করে তাদের উৎপাদন ও আয় বৃদ্ধি করতে পারবেন।

উদ্বোধীনী আলোচনা শেষে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক জাকিয়া সুলতানা অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কৃষিমেলার বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখেন।

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

সরিষাবাড়ীতে তিনদিনব্যাপী কৃষিমেলা শুরু

আপডেট সময় ০৬:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫