ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

মেলান্দহে পরিবেশের ভারসাম্য রক্ষায় তালবীজ রোপণ

মেলান্দহ : রাস্তার ধারে রোপণ করা হয় তালচারা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষায় তাল বীজ রোপণ ও চারা বিতরণ করা হয়েছে। ৮ জুলাই, মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “তালগাছ রোপণ আন্দোলন” এর সদস্যদের মাঝে এসব তালচারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি পুনর্বাসনের আওতায় বিনামূল্যে এসব তাল বীজ রোপণ ও চারা বিতরণ করা হয়। তালচারা বিতরণ ও রোপণের শুভ উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সচিব এ কে এম এহসানুল হক মনজু।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক দিলরুবা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আলমগীর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়াসাল, আবৃত্তি সংগঠন স্বরকলার সাধারণ সম্পাদক এ কে এম জাকিরুল হক মিন্টু প্রমুখ।

এছাড়াও তালগাছ রোপণ আন্দোলনের সমন্বয়ক আবু হাসান মাহমুদ, জিল্লুর রহমান রতন, জাকিরুল ইসলাম সাদ্দাম, মেলান্দহ রিপোরটার্স ইউনিটির সভাপতি শাহ জামালসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।

তালচারা বিতরণ শেষে উপজেলার মেলান্দহ বাজার ও হাইস্কুল মোড় হতে দেউলাবাড়ি হয়ে নইলের ঘাট বাজারসহ অন্যান্য রাস্তার দু’ধারে মোট ২০০ তালচারা রোপণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মেলান্দহে পরিবেশের ভারসাম্য রক্ষায় তালবীজ রোপণ

আপডেট সময় ১০:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫