ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

বকশীগঞ্জ : বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও মো. মাসুদ রানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বর্ণ্যাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ৫ জুলাই, শনিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা মোড়ে অবস্থিত উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনা।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা জামায়াতের আমীর মো. শফিকুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, সাবেক অধ্যক্ষ হাসান বিন রফিক, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম প্রমুখ।

বকশীগঞ্জ : বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্বোধনী আলোচনা শেষে মোনাজাতে অংশ নেন অতিথি ও সাংবাদিকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বক্তারা বলেন, উপজেলা প্রেসক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। জুলাই বিপ্লবে উপজেলা প্রেসক্লাবের সদস্যরা রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র-জনতার পক্ষে সংবাদ পরিবেশন করেছে। ভবিষ্যতেও যেকোন ক্লান্তিলগ্নে জনস্বার্থে সাংবাদিকতা করার আহবান জানান তারা। গণমাধ্যমকে দেশের যেকোন প্রয়োজনে সাহসী ভূমিকা রাখার অনুরোধ জানান। পরে নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে নবীণ ও প্রবীণ গণমাধ্যমকর্মীদের নিয়ে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাব গঠিত হয়। এরপর থেকে সুনামের সাথে উপজেলা প্রেসক্লাবের কার্যক্রম চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

আপডেট সময় ০৯:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫