ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

যমুনার চরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ইসলামপুর : নিহত ইউপি সদস্য আব্দুর রহিম খন্দকারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের ইউপি সদস্য আব্দুর রহিম খন্দকারকে (৫০) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৮ জুন, শনিবার দিবাগত মাঝরাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২৮জুন মাঝরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিম খন্দকারকে ঘুম থেকে তুলে নিয়ে ঘরের বাইরে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। নিহত ইউপি সদস্য আব্দুর রহিম খন্দকার জিগাতলা গ্রামের তয়বুর খন্দকারের ছেলে।

ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান এ প্রতিবেদককে জানান, আব্দুর রহিম খন্দকার ১ নম্বর ওয়ার্ডের গ্রামের দু’বার ইউপি সদস্য নির্বাচিত হন। তিনি অত্যন্ত ভাল মানুষ ছিলেন। কেন দুর্বৃত্তরা তাকে খুন করেছে জানি না। খুনের ঘটনায় গভীরভাবে শোকাহত আমরা। সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি জানাচ্ছি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম আতিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন এবং এ হত্যার সাথে কারা কারা জড়িত তা পুলিশ তদন্ত করছে। ঘটনার রহস্য দ্রুতই উদঘাটন হবে।

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

যমুনার চরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৮:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫