ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

পিংনায় যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

সরিষাবাড়ী : পিংনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পিংনা ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন, মঙ্গলবার বিকালে এ কর্মসূচি পালিত হয়।

বিকালে পিংনা সুজাত আলী ডিগ্রি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পিংনা এলাকার সরিষাবাড়ি-ভুয়াপুর মহাসড়ক, পিংনা সকাল বাজার ও আমতলা এলাকা পদক্ষিণ করে পিংনা কেন্দ্রীয় জামে মসজিদ মোড় এলাকায় সমাবেশে মিলিত হয় যুবদলনেতাকর্মীরা।

পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুবদলনেতা নুরুল ইসলাম মণ্ডল, সাবেক ছাত্রদলনেতা মকবুল হোসেন, মোহাম্মদ আলী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শাহানশাহ, যুবদলনেতা রবিন তালুকদার, রাজিবুল ইয়াসিন, ওয়াড যুবদলের সভাপতি বদিউজ্জামাল বদি, সেলিম রেজা, সাবেক ছাত্রনেতা সুমন ভূঁইয়া প্রমুখ।

সরিষাবাড়ী : পিংনায় যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

সমাবেশে বক্তারা বলেন, ২০২০ সালে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মো. মিজানুর রহমানকে সভাপতি, জিয়াউর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক ও শাহ জামালকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় উপজেলা যুবদল। দীর্ঘদিন পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ করতে পারেনি ইউনিয়ন যুবদল কমিটি। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় বর্তমানে যুবদলের সাংগঠনিক কার্যক্রম জিমিয়ে পড়েছে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থেকেও অনেকেই নতুন নেতৃত্বে আসতে পারছেন না। জিমিয়ে পড়া পূর্বের কমিটি ভেঙে দিয়ে আহব্বায়ক কমিটির মাধ্যমে পিংনা ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান বক্তারা।

এ ব্যাপারে পিংনা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান জানান, সম্মেলনের মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। আর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কোন অনুমোদন উপজেলা কমিটি দেয় নাই। একটা কমিটির তালিকা করে পাঠিয়েছি। কিন্তু সেটি অনুমোদন হয়নি এখনও।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পিংনায় যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় ০৮:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫