ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবকদল সদস্য হাবিব দল থেকে বহিষ্কার

জামালপুর : গ্রেপ্তার হাবিবুর রহমান হাবিব। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে চাঁদাবাজি করতে গিয়ে নগদ টাকাসহ যৌথবাহিনীর হাতে আটক শহর স্বেচ্ছাসেবকদলের সদস্য হাবিবুর রহমান হাবিবকে (৩৫) বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। ২২ জুন, রবিবার তাকে বহিষ্কারর করা হয়।

জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউছার স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর শহর শাখার সদস্য মো. হাবিবুর রহমান হাবিব দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় এবং সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক মো. হাবিবুর রহমান হাবিবকে শহর স্বেচ্ছাসেবকদলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হল।

নুরুল মোমেন আকন্দ কাউছার আরও জানান, ২১ জুন, শনিবার হাবিবুর রহমানের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। পরে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক হাবিবুর রহমান হাবিবকে শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

এর আগে, জামালপুর পৌর শহরের শাহাপুর এলাকার নজরুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান হাবিব। পরে ভুক্তভোগী নজরুল ইসলাম এ বিষয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। নজরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে ২০ জুন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের শাহাপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

এ সময় স্বেচ্ছাসেবকদলের সদস্য হাবিবুর রহমান হাবিববে চাঁদাবাজির নগদ ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে তাকে থানায় নিয়ে যায় যৌথ বাহিনীর সদস্যরা। পরে তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় দায়ের করে আদালতে পাঠায় পুলিশ। আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবকদল সদস্য হাবিব দল থেকে বহিষ্কার

আপডেট সময় ০৯:১৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫