ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

বকশীগঞ্জে এনসিপিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ, বিক্ষোভ মিছিল

জামালপুর : বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরেরর বকশীগঞ্জে উপজেলায় জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের অভিযোগ উঠায় এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন, রবিবার দুপুরে জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ মিছিলটি বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষপ্তি বক্তব্য রাখেন বকশীগঞ্জ গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সা’দ আহমেদ রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়জিদ আলামিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম, ছাত্র-জনতার প্রতিনিধি কাজল খন্দকার।

বক্তারা সদ্য ঘোষিত বকশীগঞ্জ উপজেলা এনসিপি’র কমিটিতে আওয়ামী লীগের পুনর্বাসনের দায়ে কমিটি বিলুপ্তির দাবি জানান। ৪৮ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবিও জানান বক্তারা।

উল্লেখ্য, ১৩ জুন, শুক্রবার অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিককে প্রধান সমন্বয়কারী এবং এমদাদুল হক মিলন ও তৌহিদুজ্জামান তৌহিদকে যুগ্মসমন্বয়কারী করে উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে যুগ্মসমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদকে আওয়ামী লীগের দোসর দাবি করে আসছে জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিরা। ছাত্র প্রতিনিধিদের দাবি, কৌশলে এনসিপির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এরই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়।

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

বকশীগঞ্জে এনসিপিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ, বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৯:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫