ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান, মিনি ট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

জামালপুর : প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপিনেতা আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান, মিনি ট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক সমাবেশ ২১ জুন, শনিবার দুপুরে জামালপুর শহরের ছনকান্দা ফেরিঘাট পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান, মিনি ট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সাধারণ সভা ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন তার বক্তৃতায় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতা সংগ্রামে যুক্ত করেছিলেন। তিনি স্ব-শরীরে যুদ্ধ করে নেতৃত্ব দিয়েছিলেন। ত্রিশ লাখ মানুষের জীবনের বিনিময়ে এবং দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই সকল ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতার মূলমন্ত্র হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের মূলমন্ত্র হল জনগণের ভোটের অধিকার। গণতন্ত্রের মূল অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরে যারা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। নিহত শ্রমিকদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি।

তিনি আরও বলেন, আজকের এই সাধারণ সভা অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে যারা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছে এবং যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে এই স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে তাদের স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশের মালিক হবে সাধারণ জনগণ। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে। জনগণ ভোট দিয়ে তাদের সংগঠনের নেতা নির্বাচিত করবে। আইনের শাসন থাকবে। ন্যায়বিচার পাবে। এই বাংলাদেশটা সকল মানুষের বাংলাদেশ হবে। আমরা দুর্ভাগ্যক্রমে দেখেছি যে গত ১৭ বছর এই বাংলাদেশের মালিক হয়ে গিয়েছিল একটি রাজনৈতিক পরিবার এবং সেই রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি সাধারণ মানুষ তাদের গোলামে পরিণত হয়ে গিয়েছিল।

এর আগে সাধারণ সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন ভোলা মল্লিক। শ্রমিক সংগঠনটির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম কেরামতের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সফিউর রহমান, জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ বসাক, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, জেলা ট্রাক, ট্যাংকলরি, মালিক সমিতির সহ-সভাপতি শামীম হোসেন মঙ্গল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

সাধারণ সভা ও শ্রমিক সমাবেশে জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতি ও জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনি ট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান, মিনি ট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫