ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী
যৌথ বাহিনীর অভিযান

৫০ হাজার টাকাসহ শাহাপুর থেকে চাঁদাবাজ হাবিবুর আটক

জামালপুর : যৌথবাহিনীর হাতে আটক চাঁদাবাজ হাবিবুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে চাঁদাবাজি করার সময় ৫০ হাজার নগদ টাকাসহ হাবিবুর রহমান (৩৫) নামের একজন চাঁদাবাজকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। ২০ জুন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের শাহাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান জামালপুর শহরের শাহাপুর এলাকার হাসেম আলীর ছেলে এবং জামালপুর শহর স্বেচ্ছাসেবকদলের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের শাহাপুর এলাকার জনৈক নজরুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান। পরে নজরুল ইসলাম এ বিষয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। নজরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে ২১ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের শাহাপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। এ সময় স্বেচ্ছাসেবকদলের সদস্য হাবিবুর রহমানকে চাঁদাবাজির নগদ ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে তাকে থানায় নিয়ে যায় যৌথ বাহিনীর সদস্যরা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদেকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজি করার সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

যৌথ বাহিনীর অভিযান

৫০ হাজার টাকাসহ শাহাপুর থেকে চাঁদাবাজ হাবিবুর আটক

আপডেট সময় ১০:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫